Tagged Under:

তুরস্কের বর্ডার থেকে ৫০০ স্পেশাল কমান্ড ডুকেছে সিরিয়ায় ।

By: Unknown On: 08:51
  • Share The Gag






  • তুরস্ক বর্ড়ার থেকে ৫০০ স্পেশাল কমান্ডো ডুকে পড়েছে সিরিয়ায়..
    -----------------------------------------------------
    সিরীয় স্বৈরশাসক বাশার আল-আসাদের বাহিনীর বিরুদ্ধে লড়তে তুরস্ক হয়ে অন্তত ৫০০ স্পেশাল কমান্ডো সিরিয়ায় প্রবেশ করেছে।
    এসব যোদ্ধা সিরিয়ার উত্তরাঞ্চলীয় একটি সীমান্ত শহরের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে লন্ডন-ভিত্তিক একটি মনিটরিং গ্রুপ।
    সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দেল রহমান বলেছেন, ‘অন্তত ৫০০ স্পেশাল কমান্ডো বুধবার বাব আস-সালাম বর্ডার ক্রসিং পার হয়ে আ’জাজ শহরের দিকে গেছে। সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি যোদ্ধাদের অগ্রাভিযানের মুখে স্বাধীনতাকামী মুজাহেদিন গ্রুপকে সাহায্য করার জন্য এসব গেরিলা সিরিয়ায় ঢুকেছে।’
    এ নিয়ে গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তুরস্ক দিয়ে যোদ্ধাদের বড় ধরনের দ্বিতীয় গ্রুপ সিরিয়ায় অনুপ্রবেশ করল। এর আগে গত রবিবার তুরস্কের আতমে বর্ডার ক্রসিং দিয়ে ভারী অস্ত্রে সজ্জিত ৩৫০ কমান্ডো সিরিয়ায় প্রবেশ করে।
    মঙ্গলবার একজন তুর্কি কর্মকর্তা দাবি করেন, সিরিয়ার চলমান সংকট নিরসনের একমাত্র পন্থা হচ্ছে দেশটিতে স্থলসেনা মোতায়েন করা। এরপর তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগ্লু ওই প্রস্তাব সমর্থন করে বলেন, বিষয়টি নিয়ে তার দেশ মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করছে।
    গত কয়েকদিন ধরে তুর্কি সেনাবাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি যোদ্ধাদের অবস্থানে গোলাবর্ষণ করে যাচ্ছে। সিরিয়ায় তৎপর বিদেশি যোদ্ধাদের তাড়া করে এসব যোদ্ধা যাতে তুরস্কের সীমান্তে পৌঁছাতে না পারে সে লক্ষ্যে এ হামলা করছে আঙ্কারা। বুধবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান ঘোষণা করেছেন, সিরিয়ার মাটিতে তার দেশের সেনাবাহিনীর পক্ষ থেকে গোলাবর্ষণ চলবে।